বিডিও ইডিট ও ফেইস বুক টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিডিও ইডিট ও ফেইস বুক টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

স্থির ছবি থেকে ভিডিও

স্থিরচিত্র ব্যবহার করে ভিডিওচিত্র বানানো যায় সহজেই। এ জন্য ফটোস্টেজ স্লাইড শো প্রডিউসার নামের ছোট একটা সফটওয়্যার লাগবে। এটি দিয়ে যেকোনো ছবিকে ভিডিওতে রূপান্তর করা যাবে। এ জন্য প্রথমে www.mediafire.com/ ?gq6plrqk6bmb7wq ঠিকানা থেকে সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে। এর আকার ১.৬৩ মেগাবাইট। নামানোর পর এক্সট্রাক্ট করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার সময় নামানো ফোল্ডারে Components নামের একটি ফাইল পাবেন, তা কপি করে C:/ ড্রাইভে Program Files খুলে এনসিএইচ সফটওয়্যার নামের ফাইলটি খুলুন। এবার পেস্ট করে কম্পিউটার রিস্টার্ট করুন। এরপর ডেস্কটপ আইকন থেকে দুই ক্লিক করে ফটোস্টেজ স্লাইড শো প্রডিউসার খুলুন। এবার যেসব ছবিকে ভিডিওতে রূপান্তর করবেন, সেগুলো নির্বাচন করুন। যে শব্দ বা গান এই ছবিতে দিতে চান, তা নির্বাচন করে নিতে হবে। Manage color-এ ক্লিক করতে হবে। এরপর Builed Slideshow-এ ক্লিক করুন।
এখানে আপনি পিসি, ডিভিডি, সিডি অথবা অন্য কোনো মাধ্যমের জন্য ভিডিওটি রূপান্তর করতে চাইলে তা নির্বাচন করে দিন। ব্রাউজ করে দেখিয়ে দিন ফাইলটি কোথায় রাখবেন। ছবির রেজুলেশন, ফ্রেম রেট ঠিক করে নিতে হবে।
কোন ফরম্যাটে ভিডিও করতে চান, তা নির্ধারণ করে দিন। এবারে সবকিছু ঠিক থাকলে Build Slideshow-এ ক্লিক করলে ভিডিওতে রূপান্তর করা শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখবেন, ছবির প্রত্যাশিত ভিডিওটি যথাস্থানে সেভ হয়ে গেছে। তৈরি হয়ে যাবে স্থিরচিত্রের ভিডিও।
Read More ->>

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

ফেসবুক ই-মেইল ঠিকানা বদলাতে চান?


সব ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইলে তাদের নিজস্ব ই-মেইল পরিচিতি বা ঠিকানা ব্যবহার করে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের ইউজারনেমই হলো ফেসবুক ই-মেইল আইডি। যাঁরা তাঁদের ফেসবুকে ইউজারনেম যুক্ত করেছিলেন, তাঁদের সেই ইউজারনেমের সঙ্গে facebook.com নাম যুক্ত করে ফেসবুক ই-মেইল পরিচিতি তৈরি করা হয়েছে। যাঁরা ফেসবুকে ইউজারনেম যুক্ত করেননি, ফেসবুক নিজে থেকে তাঁদের জন্য একটা ইউজারনেম নির্বাচন করে তাঁদের প্রোফাইলে যোগ করে দিয়েছে। তাই এখন প্রায় সবার ফেসবুক প্রোফাইলেই ফেসবুক ই-মেইল আইডি আছে।
কারও যদি ফেসবুক ই-মেইল আইডিটি পছন্দ না হয়, তাহলে সেটি একবার পরিবর্তন করতে পারবেন। ফেসবুকের ইউজারনেম পরিবর্তন করলেই ফেসবুক ই-মেইল আইডি পরিবর্তন হয়ে যাবে। আর এটি করার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Home থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Username-এর ডান পাশের Edit-এ ক্লিক করে কমপক্ষে পাঁচটি বর্ণের ইউজারনেম লিখে পুনরায় পাসওয়ার্ড দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক ই-মেইল আইডি হবে username@facebook.com.। এখন অন্যান্য ই-মেইল আইডির মতো এই ই-মেইল আইডি দিয়েও মেইল আদান-প্রদানসহ সব ধরনের কাজ করতে পারবেন। আপনার ফেসবুকের ইনবক্সে আপনার কাছে আসা ই-মেইলগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে কাউকে ই-মেইলও করতে পারবেন।
Read More ->>
Tricks and Tips